স্বামীর সাথে কলহের জেরে মাদারগঞ্জে গৃহবধূর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ১নম্বর চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় এ ঘটনা ঘটে।

Location :

Madarganj
স্বামীর সাথে কলহের জেরে মাদারগঞ্জে গৃহবধূর মৃত্যু
স্বামীর সাথে কলহের জেরে মাদারগঞ্জে গৃহবধূর মৃত্যু |নয়া দিগন্ত

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্বামীর সাথে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ১নম্বর চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকার সাইদুর রহমানের মেয়ে সাথি (২২) নিজ বাড়িতে মারা যান।

ঘটনার পরপরই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কৌতূহলী জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

নিহতের স্বজনরা জানান, সাথির সাথে তার স্বামীর দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরেই চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। নিহতের ছোট বোন জানান, স্বামীর সাথে অভিমান করেই তার বোন এ পথ বেছে নিয়েছে বলে তাদের ধারণা। খবর পেয়ে বাড়িতে এসে তিনি বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

নিহতের মা বানেছা বেগম বলেন, ঘটনার সময় তিনি চরে কাজ করতে গিয়েছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি অভিযোগ করেন, এর আগেও তার মেয়েকে মারধর করা হয়েছে এবং ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বিরোধ হয়েছিল।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।