মোকামতলায় জমি নিয়ে বিরোধে নিহত ২

সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সুমন ও ইয়াসিন।

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

Location :

Bogura
স্বজন ও প্রতিবেশীরা
স্বজন ও প্রতিবেশীরা |নয়া দিগন্ত

বগুড়ার মোকামতলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩৯) এবং জামিল হোসেনের ছেলে ইয়াসিন (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চাচা রেজাউল ও তার ছেলে রাহাতের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সুমন ও ইয়াসিন। পরে ঘটনাস্থলেই ইয়াসিনের মৃত্যু হয়। গুরুতর আহত সুমনকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান জানান, নিহত দুজনের গলা ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রাহাতকে গ্রেফতার করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।