চট্টগ্রাম-১ আসনে বিজয়ী বিএনপির নুরুল আমিন

আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দলের নেতাকর্মী ও মিরসরাই সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কোনো বিজয় মিছিল করবো না। দল-মত সবাই একসাথে মিলে কাজ করব।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমানকে (দাঁড়িপাল্লা) পরাজিত করেছেন তিনি।

৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত হয়েছেন। ধানের শীষের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন এক লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী পেয়েছেন দুই হাজার ৬৪ ভোট।

জানা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন প্রার্থী। বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আ স ম আব্দুর রব) মনোনীত প্রার্থী এ কে এম আবু ইউসুফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিএনপির প্রার্থী নুরুল আমিন বলেন, আমি সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দলের নেতাকর্মী ও মিরসরাই সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কোনো বিজয় মিছিল করবো না। দল-মত সবাই একসাথে মিলে কাজ করব।