গাইবান্ধা ইয়াবাসহ ২ মাদককারবারি আটক

সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি আভিযানিক দল উপজেলার ১ নম্বর পদুমশহর ইউনিয়নের পদুমশহর গ্রামের রেলগেট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আজিজিয়া মেডিক্যাল হলের সামনে পাকা সড়কের ওপর মাদক কেনাবেচার সময় ওই দুইজনকে আটক করা হয়।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
ইয়াবাসহ আটক ২ মাদককারবারি
ইয়াবাসহ আটক ২ মাদককারবারি |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎বুধবার (৬ মে) সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

‎গ্রেফতাররা হলেন পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা গ্রামের মো. আনিছুর রহমানের ছেলে মো: মেহেদী হাসান ওরফে মিন্টু (২২) এবং একই গ্রামের মরহুম রমজান আলীর ছেলে মো: আশিকুর রহমান আশিক (২৪)।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানার একটি আভিযানিক দল উপজেলার ১ নম্বর পদুমশহর ইউনিয়নের পদুমশহর গ্রামের রেলগেট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় আজিজিয়া মেডিক্যাল হলের সামনে পাকা সড়কের ওপর মাদক কেনাবেচার সময় ওই দুইজনকে আটক করা হয়। ‎পরে তল্লাশি চালিয়ে মেহেদী হাসানের কাছ থেকে ২৫ পিস এবং আশিকুর রহমানের কাছ থেকে ১৫ পিসসহ মোট ৪০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে পলাশবাড়ী ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় মাদককারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

‎সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর আলম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।