আব্দুল আউয়াল মিন্টু

দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব তারেক রহমানের হাতেই নিরাপদ

‘ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন। জীবনের বাকি সময়টুকু আপনাদের সাথে কাটাতে চাই।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল আউয়াল মিন্টু
সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

ফেনী-৩, সোনাগাজী দাগনভূঞা আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে যদি একটা সুযোগ দেন। জীবনের বাকি সময়টুকু আপনাদের সাথে কাটাতে চাই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ফেনীর সোনাগাজী সরকারি মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ। তিনি পিতৃকুল ও মাতৃকুলের দেশ পরিচালনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ পরিচালনা করতে পারবেন। দেশ পরিচালনায় তারেক রহমান ছাড়া আর কারো অভিজ্ঞতা নাই। তাই ১২ তারিখের নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। তারেক রহমানকে ক্ষমতার বসাতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সবাইক সজাগ থাকতে হবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার পরিচালনায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যডভোকেট শাহানা আক্তার শানু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী হাবীব উল্যাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যান, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, জেলা যুবদলের আহ্বায়ক নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতব সালাহ উদ্দিন মামুন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান, দাউদুল ইসলাম মিনার চেয়রাম্যান, হাবিব উল্যাহ পারভেজ চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নুর, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ প্রমুখ।