বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

সন্দেহভাজন হওয়ায় আসামির ব্যবহৃত স্কুটি ও দেহ তল্লাশি করা হলে স্কুটিতে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

Location :

Chattogram
ইয়াবাসহ আটক মোহাম্মদ জিয়া
ইয়াবাসহ আটক মোহাম্মদ জিয়া |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ জলদী এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মোহাম্মদ জিয়া কক্সবাজারের কুতুবদিয়ার আবদুল হাকিমের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সন্দেহভাজন হওয়ায় আসামির ব্যবহৃত স্কুটি ও দেহ তল্লাশি করা হলে স্কুটিতে থাকা একটি ব্যাগ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার ব্যবহৃত স্কুটিও জব্দ করা হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, ত্রিশ হাজার পিস ইয়াবাসহ আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।