মায়ের সামনে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

খেলার ছলে বেলাল হঠাৎ টেবিলের উপর থাকা মাল্টিপ্লাগের ভেতরে পেরেক ঢুকিয়ে দেয়। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
গাংনী থানা
গাংনী থানা |সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে মায়ের সামনে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বেলাল হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলার করমদি গ্রামের শাহাজিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানা যায়, বেলালের মা বেবি খাতুন প্রবাসী স্বামী রাকিবুল শাহের সাথে ভিডিও কলে কথা বলছিলেন। এসময় বেলাল মায়ের পাশেই টেবিলের উপর বসে খেলছিল। খেলার ছলে বেলাল হঠাৎ টেবিলের উপর থাকা মাল্টিপ্লাগের ভেতরে পেরেক ঢুকিয়ে দেয় সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি। কিছুক্ষণ পর কথা শেষ করে ছেলের শরীরে হাত দিয়ে মা নিজেও বিদ্যুতের ঝাঁকুনিতে ছিটকে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত বেলালকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পারিবারিকভাবে শিশুটিকে দাফনের অনুমতি দেয়া হয়েছে।