রায়গঞ্জে কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন বিষয়ক সভা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনাল অফিসের উদ্যোগে পশু বিক্রেতা, ক্রেতা ও ইজারাদারদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
রায়গঞ্জে কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন বিষয়ক সভা
রায়গঞ্জে কোরবানির পশুর হাটে ক্যাশলেস লেনদেন বিষয়ক সভা |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনাল অফিসের উদ্যোগে পশু বিক্রেতা, ক্রেতা ও ইজারাদারদের অংশগ্রহণে ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) এ সভা উপজেলার চান্দাইকোনা কোরবানির পশুর হাটে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের বগুড়া জোনের প্রধান ও ইভিপি শিকদার মো: শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ইভিপি ও হেড অফ ডিজিটাল ব্যাংকিং উইং মো: মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এর যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১-এর সহকারী পরিচালক আজিজুল হাকিম চৌধুরী, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, চান্দাইকোনা পশুর হাট কমিটির সভাপতি শামসুল হক খান, ইসলামী ব্যাংকের হেড অব ডিজিটাল সার্ভিসেস ডিভিশন ও এভিপি মো: ওসমান গনি, বগুড়া জোনাল অফিসের এফএভিপি মোহাম্মদ নুরুল আলম। খামারিদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোজাফফর হোসেন ও তৌফিকুল আলম।

প্রধান অতিথি মো: মোশাররফ হোসেন বলেন, আপনাদের লেনদেন অনলাইন ব্যাংকিংয়ে করবেন। তাহলে আপনার টাকা খোয়া যাবে না, টাকা সুরক্ষিত থাকবে। পরে তিনি খামারি, পশু বিক্রেতা ও ইজারাদারদের মাঝে কিউআর কোড বিতরণ করেন।