দোয়ারাবাজার সীমান্তে পুলিশের বিশেষ চেকপোস্ট, দিনব্যাপী সাঁড়াশি অভিযান

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ বিশেষ চেকপোস্ট- মহরা ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
দোয়ারাবাজার সীমান্তে পুলিশের বিশেষ চেকপোস্ট, দিনব্যাপী সাঁড়াশি অভিযান
দোয়ারাবাজার সীমান্তে পুলিশের বিশেষ চেকপোস্ট, দিনব্যাপী সাঁড়াশি অভিযান |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় হঠাৎ বিশেষ চেকপোস্ট- মহরা ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ।

সিলেট রেঞ্জের নবাগত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. মো: জিল্লুর রহমানের নির্দেশে দোয়ারাবাজার থানা পুলিশ উপজেলার সীমান্ত সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেন।

সহকারি পুলিশ সুপার (ছাতক-দোয়ারা)সার্কেল শেখ মোহাম্মদ মুরসালিন’র ও দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সোমবার (১২ মে) দুপুরে উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পরিচালিত এ অভিযানে স্থানীয়দের মাঝে ব্যাপক আলোচনা ওজনমনে আশার সঞ্চার হয়েছে। তারা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানায়, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে ঊর্ধ্বতন দফতরে এ নির্দেশনা দেন। তার এ নির্দেশনাকে ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ এবং বিশেষ চেকপোস্ট কার্যক্রম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এর অংশ হিসেবে অন্যান্য থানার মতো দোয়ারাবাজার থানার ৭৫ শতাংশ পুলিশ সদস্য একযোগে মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, আসামি গ্রেফতার, বাড়ি তল্লাশি, বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও চলাচলের সড়ক তল্লাশির মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন।

সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল, শেখ মোহাম্মদ মুরসালিন জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে এসব অভিযান আমাদের নিয়মিত কাজ।

আজকের এই সাঁড়াশি অভিযান সিলেট রেঞ্জের নবাগত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মহোদয়ের নির্দেশে থানা পুলিশ এ অভিযান পরিচালনা করছে। জনমনে সৃষ্ট সব ধরনের ভীতি দূর করতে এবং মাদক ও চোরাচালান দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।