কুমিল্লা জেলা আইনজীবী সমিতি

সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট শহীদুল্লাহকে জামায়াতের সংবর্ধনা

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পরপর দুইবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: শহীদুল্লাহকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট শহীদুল্লাহকে জামায়াতের সংবর্ধনা
সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট শহীদুল্লাহকে জামায়াতের সংবর্ধনা |নয়া দিগন্ত

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পরপর দুইবার নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো: শহীদুল্লাহকে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।

সোমবার (৪ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন।

সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভুইয়া, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি মাওলানা আমিনুল ইসলাম ও জেলা কর্মপরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য সনদ প্রাপ্ত আইনজীবী মো: শাহ আলমকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবর্ধিত অতিথি কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: শহীদুল্লাহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আইন পেশার মর্যাদা রক্ষা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।

কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন।