ভোট বর্জনের হুমকি দিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির জেলা সমন্বয়ক জামিল হিজাজী।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের নির্বাচনের পরিবেশ নেই প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিএনপির নেতাকর্মীরা আমার কর্মী ও ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ১১ দলীয় জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী জামিল হিজাজী মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কফি হাউজের সাংবাদিকদের সাথে এই মতবিনিময় করে বলেন, রাজবাড়ী-২ আসনে বর্তমানে নির্বাচনের পরিবেশ ও লেবেল প্লেয়িং ফিল্ড নাই। প্রশাসনে অভিযোগ করেছি।
তারা পরিবেশ অবাধ ও নিরপেক্ষ করতে না পারলে এনসিপি নির্বাচন বয়কট করতে বাধ্য হবে।
বিএনপির কর্মীরা ছাত্রলীগের সাথে মিলেমিশে তার ব্যানার ও প্রতীক ছিড়ে ফেলছে। ভোটারদের কেন্দ্রে না যাবার জন্য হুমকি দিচ্ছে।
কালুখালির পাতুরিয়া গ্রামে জামায়াতের সবুজ নামে এক কর্মীর বাড়ীতে ককটেল ফাটায়েছে। এতে আমি সন্দিহান হয়ে পরেছি, যে নির্বাচনের দিন ১১দলীয় জোটের ভোটারদের কেন্দ্রের ধারে কাছেও ভিড়তে দেবে না।



