ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

জামাতের শুরুতে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ও জেলা প্রশাসক সাইফুর রহমান শুভেচ্ছা বিনিময় করেন|

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহ জেলার আড়াই হাজার ঈদগাহ মাঠ ও মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে| সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে| এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন|

জামাতের শুরুতে ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ও জেলা প্রশাসক সাইফুর রহমান শুভেচ্ছা বিনিময় করেন|

বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় সকাল সাড়ে আটটায়| এতে ইমামতি করেন হাফেজ মাওলানা আতিকুর রহমান|

এছাড়াও মোমেনশাহী সেনানিবাস, বড় মসজিদ, আকুয়া বাইপাস মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠ, পুলিশ লাইন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়| ঈদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশ মোতায়েন ছিল|

জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন মোনাজাত করা হয়|

এদিকে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সকাল সাড়ে ৭টায় নান্দাইলের ঐতিহাসিক মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন| নামাজ শেষে নিজ গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তথ্য প্রতিমন্ত্রী|

এর আগে ইসলামিক ফাউন্ডেশন জেলার ১৩টি উপজেলার ঈদুল আজহার নামাজের জামাত সময়সূচি নির্ধারণ করে | ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে| একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়| নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়| এতে ইমামতি করবেন মাওলনা আব্দুল হক| নগরীর দারুল উলুম নিজামিয়া ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় জামাতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম| সকাল ৯টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়|

ফুলবাড়িয়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮টায়, বালুঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ˆবলাজান কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায়, বরুরা ডাকাতের ভিট ঈদগাহ মাঠ সকাল ৯টায়, বালাশ্বর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায়, দেওখলা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে|

মুক্তাগাছা আব্বাসিয়া আলীয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, হাজী কাশেম আলী কলেজ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ˆসয়দপাড়া মার্বেলগামা জামে মসজিদে সকাল ৮টায়, সত্রাশিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়, পারাগাও ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

ত্রিশাল উপজেলা প্রশাসন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায়, তয়কা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায়, কাটাখালি পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ সকাল ৮টায়, কাটাখালি তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাটাখালি বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

ভালুকা উপজেলার ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৯টায়, ভালুকা থানা মসজিদে সকাল ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সাড়ে ৮টায়, ভালুকা ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠ সাড়ে ৮টায়, হাজী হাসমত আলী হাফিজিয়া মাদরাসা মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

গৌরীপুর পৌরসভার পুর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মদিনাতুল উলুম মাদরাসা ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৭টায়, কাদেরিয়া জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৮টায়, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠ সকাল সাড়ে ৮টায়, মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, তেলুয়ারি জামে মসজিদ ঈদগাহ মাঠ সকাল ৯টায়, জাটিয়া চৌরাস্তা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

নান্দাইল উপজেলা মডেল মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, চর ভেলামারি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, চর কামাটখালি ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় |

গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ইমামবাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টায়, রেল স্টেশন ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায়, নতুন বাজার জামে মসজিদ ঈদগাঠে সকাল সাড়ে ৯টায়, জন্মেজয় মধ্যপাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, তারাকান্দা গোহাট ঈদগাহ মাঠে সকাল ১০টায়, তারাকান্দা থানা ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|

ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, বাসস্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাজিয়াকান্দা কামিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, আমুয়াকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৮টায়, সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠ সকাল সাড়ে ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়|

হালুয়াঘাট উপজেলার মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বায়তুল সালাম কাচারী জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়|

ধোবাউড়া উপজেলার ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, চারুয়াপাড়া বাজার ঈদগাহ মাঠ সকাল ৯টায়, কলসিন্ধুর মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গামারিতলা সাতারিয়া ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়|