মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের শ্রীনগরে ৬০০ পিস ইয়াবাসহ মো: মনির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৪মে) রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর পালোরবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার মনিরের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার-উত্তর আলগী গ্রামে।
শুক্রবার সকালে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম শ্রীনগর উপজেলার উত্তর বালাশুর পালেরবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মো: মনির হোসেন পরানের (৪০) কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য এক লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। একইসাথে জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।



