দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের উদ্যোগে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ওই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য অ্যাডভোকেট মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষেণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়।

সমাবেশে দিনাজপুর ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।