ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত

কলেজ রোড এলাকায় ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি ১০তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলমান। বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ভবনটির অষ্টম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

ময়মনসিংহ নগরীতে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে দু’জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকেলে নগরীর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মো: মাসুদ মিয়া (৩০) ও সিয়াম মিয়া (২৪)। নিহত মাসুদের বাড়ি ঝিনাইদহ জেলায় এবং সিয়ামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কলেজ রোড এলাকায় ‘এনায়েত হোসেন চৌধুরী টাওয়ার’ নামে একটি ১০তলা ভবনের নির্মাণকাজ প্রায় তিন বছর ধরে চলমান। বুধবার দুপুর আনুমানিক ৩টার দিকে ভবনটির অষ্টম তলায় কাজ করার সময় অসাবধানতাবশত দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ভবনটির মালিক নেত্রকোনা মেডিক‌্যাল কলেজের প্রভাষক রফিকুল ইসলাম। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্মাণকাজ পরিচালিত হচ্ছিল।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, নিহতদের লাশ ময়নাতদন্ত শে‌ষে স্বজন‌দের কাছে হস্তান্তর হ‌য়ে‌ছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।