সাভারে সরকারি চাল পাচার করার সময় থেকে চালসহ ট্রাক আটক করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ড সংলগ্ন পাকিজা এলাকায় এ ঘটনা ঘটে।
আটকদের বরাত দিয়ে সাভার মডেল থানার (এসআই) মো: নেয়ামত উল্লাহ নয়া দিগন্তকে জানান, তাদের ভাষ্যমতে ৩৬১ বস্তা (ওএসএম) -এর চাল উদ্ধারের কথা নিশ্চিত করেন।
জানা যায়, খাদ্য বান্ধব কর্মসূচির স্বল্পমূল্যের ওএসএম -এর চাল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের একটি ডিপো থেকে ট্রাকযোগে সাভার দিয়ে পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাকিজা এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে গাড়ি তল্লাশি করে চালগুলো উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালক হেলপারসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
সাভার মডেল থানার (এসআই) মো: নেয়ামত উল্লাহ বিকেলে জানান, এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা প্রকৃতপক্ষে কত বস্তা চাল তার যাচাই-বাচাই চলছে।



