মাদারীপুর প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাসস ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি বেলাল রিজভী।
সোমবার জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি দুজনের হাতে তুলে দেন।
কমিটির অন্য সদস্যরা হলে সিনিয়র সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস.এম আরাফাত হাসান (সকালের সময়), রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম (আমার দেশ ও চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (নয়া দিগন্ত), নাজমুল হক (মানবকণ্ঠ)।
সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমান ( দিনকাল), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কে.এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়), মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস), কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন এনায়েত হোসেন (সংগ্রাম), আবুল হাসান সোহেল (ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।



