যাদুকাটায় বালু উত্তোলন ও পরিবহন ১০ দিন বন্ধ ঘোষণা

শনিবার বিকেলে এ সংক্রান্ত আদেশ যাদুকাটা নদীতে নৌকা যোগে সবার অবগতির জন্য মাইকিং করেন উপজেলা সদর ইউনিয়ন তহশিলদার রুহুল আমিন।

Location :

Tahirpur
তাহিরপুরে ভারত সীমান্তের যাদুকাটা নদী
তাহিরপুরে ভারত সীমান্তের যাদুকাটা নদী |নয়া দিগন্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা বালু মহাল থেকে ১০ দিনের জন্য বালু উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়ে উপজেলা প্রশাসন।

শনিবার বিকেলে এ সংক্রান্ত আদেশ যাদুকাটা নদীতে নৌকা যোগে সবার অবগতির জন্য মাইকিং করেন উপজেলা সদর ইউনিয়ন তহশিলদার রুহুল আমিন।

এসময় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল হাওরাঞ্চলের কৃষকদের কথা চিন্তা করে শ্রমিক সংকট নিরসনে যাদুকাটা নদীতে সকল ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর ব্যত্যয় ঘটলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়। এই বিষয়ে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নির্দেশনা রয়েছে বলে জানানো হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।

তিনি জানান,প্রতি বছর বৈশাখ মাসে কৃষকদের সুবিধার স্বার্থে ও শ্রমিক সঙ্কট দুর করে কষ্টে ফলানো বোরো ধান কেটে মাড়াই করে শুকিয়ে হাওরের কৃষকরা ঘরে তুলতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।