‘পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে নাগরিকদের ভূমিকা অগ্রগণ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই মানোন্নয়ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা ২টায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরিশাল এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) উদ্যোগে বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের সাথে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মো: হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবুল বাশার, প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তাবৃন্দ, সনাক-টিআইবির সদস্য জীবন কৃষ্ণ দে, সনাক-টিআইবির সাবেক সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন, সনাক-টিআইবির সাবেক সভাপতি অধ্যাপক (অব.) শাহ সাজেদা সহ সনাক ও টিআইবির প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সচেতন নাগরিকরা।



