নাশকতা ও দুদকের ৫টি মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জারজিদ মোল্লা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
গ্রেফতার জারজিদ মোল্লা
গ্রেফতার জারজিদ মোল্লা |নয়া দিগন্ত

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জারজিদ মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার (২ মে) রাতে খড়রিয়া নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার জারজিদ মোল্লা পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে দুদকের তিনটি ও নাশকতার দু’টি মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, জারজিদ মোল্লা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।