নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত

অনুষ্ঠানে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী |নয়া দিগন্ত

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ এসব কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির মধ্যে ছিল কোরআন খতম, এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন উৎসব, আর্ট ক্যাম্প, শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও আলোচনা সভা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হয়।

অনুষ্ঠানে চিত্রশিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তারকে ‘এস এম সুলতান সম্মাননা পদক’ প্রদান করেন প্রধান অতিথি সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল, জেলা পরিষদের প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের নির্বাহী প্রধান আছাদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেনসহ প্রশাসন, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের নড়াইলের উপপরিচালক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসনে আরা তান্নি, এস এম সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব ইকবাল হোসেন সিকদার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, চিত্রশিল্পী বলদেব অধিকারী এবং নড়াইল প্রেস ক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে খ্যাত এস এম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাহিত করা হয়।