যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ |প্রতীকী ছবি

যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন মেরিনা আক্তার (২২), মো: জয়নাল আবেদিন (৩২), আমিরুল ইসলাম জুয়েল (৩৫), মো: রবিউল ইসলাম (৪৫), মো: মাহবুব আলম মানিক (৩৮), মো: নজরুল ইসলাম (৪৭), এম নাজমুল হক (৬০), মো: ছোটন (৩২), নুর হোসেন (৫৫), মো: আল আমিন (৩৫), আলমাছ গাজী (৪৫), আব্বাস খান (৪৪) ও মো: শান্ত।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে প্রেরণ করা হয়েছে।