নলডাঙ্গায় অন্তঃসত্ত্বার পেটে ফুটবলের আঘাতে বাচ্চার মৃত্যু, প্রতিবাদ করায় বিএনপির কর্মীর হামলা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গর্ভবতী মায়ের পেটে ফুটবলের আঘাতে বাচ্চার মৃত্যু হয়েছে। প্রতিবাদ করায় বিএনপি কর্মী কর্তৃক হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবার।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নলডাঙ্গায় অন্তঃসত্ত্বার পেটে ফুটবলের আঘাতে বাচ্চার মৃত্যু, প্রতিবাদ করায় বিএনপির কর্মীর হামলা
নলডাঙ্গায় অন্তঃসত্ত্বার পেটে ফুটবলের আঘাতে বাচ্চার মৃত্যু, প্রতিবাদ করায় বিএনপির কর্মীর হামলা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গর্ভবতী মায়ের পেটে ফুটবলের আঘাতে বাচ্চার মৃত্যু হয়েছে। প্রতিবাদ করায় বিএনপি কর্মী কর্তৃক হামলার শিকার হয়েছেন ভুক্তভোগী পরিবার। এতে মহিলাসহ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি বিকালে উপজেলার দূর্লভপুর এলাকার একটি খেলার মাঠে ফুটবল খেলা চলছিল। এসময় বসতবাড়িতে ঢুকে পড়া ফুটবলের আঘাতে ৮ মাসের অন্তস্বত্ত্বা জেবা রায়সার পাঁজরে বলের আঘাত লাগে। পরে তার রক্তক্ষরণ শুরু হলে তাকে স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার পেটের বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়া ২০ ফেব্রুয়ারি বিকালে ফুটবল খেলার সময় পুনরায় জেবা রায়সার শ্বাশুড়ির গায়ে বল লাগে। এতে প্রতিবাদ করায় বাক-বিতন্ডার এক পর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের কিল, ঘুষি, লাথি মারে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন- একই এলাকার বাসিন্দা মো: মনজুর আলম (৪৫), তার স্ত্রী মোছা: মর্জিনা বেগম (৩৮), অন্তস্বত্ত্বা পুত্রবধূ মোছা: জেবা রায়সা (২০)।

অভিযুক্তরা হলেন- একই এলাকার মরহুম আ: আজিজ সরদারের ছেলে বিএনপি কর্মী মো: বাবলু সরদার (৫০), মরহুম ফজেল সরদারের ছেলে মো: রহিম সরদার (৭২), মরহুম শুকুর আলী সরদারের ছেলে মো: আনোয়ার হোসেন সরদার (৪৫), মরহুম গফুর সরদারের ছেলে মো: সুলতান সরদার (৪৫) ও মো: মোশাররফ সরদারের ছেলে মো: হোসেন সরদার (২৫)।

আহত পরিবারের সদস্যরা বলেন, আমাদের সন্তান মারা গেল, তার বিচার না পেয়ে উল্টো প্রতিবাদ করায় আমাদের ওপরই হামলা চালানো হলো। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে অভিযুক্ত মো: বাবলু সরদার ও মো: রহিম সরদারের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় ইউপি সদস্য মো: আমজাদ হোসেন মন্টু জানান, বলের আঘাতে এক গর্ভবতী মায়ের পেটের বাচ্চা নষ্ট হওয়ার বিষয়টি শুনেছি। এছাড়াও হামলার ঘটনাও ঘটেছে। আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি।’

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি জেনেছি। অভিযোগ এখনো হাতে পায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।