ঝিনাইদহে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ

শুক্রবার সকালে মহেশপুরের রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭২/৪ এস এলাকায় অভিযান চালানো হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামাল জব্দ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুরের ৫৮ বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মাদক, ওষুধ ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

শুক্রবার (১ মে) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। তবে, অভিযানে কাউকে আটক করা যায়নি।

৫৮ বিজিবি জানায়, শুক্রবার সকালে মহেশপুরের রাজাপুর বিওপির সীমান্ত পিলার ৭২/৪ এস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশের অভ্যন্তরে সিংগনগর গ্রামের মনিরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মাদক ও মালিকবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সেইসাথে শ্যামকুড় বিওপির সীমান্ত পিলার ৬০/২০৫ এস থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়িয়া গ্রামের আব্দুল মালেকের বাঁশঝাড় থেকে এক হাজার ৪০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য তিন লাখ ১২ হাজার টাকা বলে জানায় বিজিবি।