দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা: জাহিদ হোসেন নির্বাচিত

জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান।

Location :

Dinajpur
বিজয়ী প্রার্থী
বিজয়ী প্রার্থী |নয়া দিগন্ত

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়েছেন।

১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট দুই লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।

জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা রাত সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে সাংবাদিকদের কাছে বেসরকারিভাবে এ ফলাফল জানান।