কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কুষ্টিয়ার খোকসার বিলজানি এলাকায় বালুভর্তি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
কুষ্টিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ |সংগৃহীত

কুষ্টিয়ায় বালুভর্তি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসার বিলজানি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ও নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, মহাসড়কের খোকসার বিলজানি এলাকায় ট্রাক ও বাসের মুখোমুখি হয়। এতে বাসটি সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরো ৪০ জন। আহতদের কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং কুমারখালী ও খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পর এলাকাবাসী দ্রুত বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হাইওয়ে পুলিশ কুষ্টিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জুবায়েদ জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠানো হয়েছে।