মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিল

ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে পাঠানবাড়ি রোডের মাথায় গিয়ে শেষ হয়।

Location :

Feni
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফেনী শহরে মিছিল বের করে জামায়াতে ইসলামী
রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ফেনী শহরে মিছিল বের করে জামায়াতে ইসলামী |নয়া দিগন্ত

ফেনী অফিস

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফেনী শহরে মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আসর ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লা কায়সার সড়ক প্রদক্ষিণ করে পাঠানবাড়ি রোডের মাথায় গিয়ে শেষ হয়।

এ সময় “আহলান সাহলান মাহে রমাদান”, “রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে”, “দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ করতে হবে”, “অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করতে হবে”, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বন্ধ করতে হবে”, “কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন”সহ নানা স্লোগান দেয়া হয়।

শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ও জেলা আমির মুফতি আবদুল হান্নান।

তারা পবিত্র রমজান মাস তথা কোরআন নাজিলের মাসে ইবাদত ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে একটি নেক আমলের সওয়াব ৭০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় এবং আল্লাহ নিজেই এর প্রতিদান প্রদান করেন। এছাড়া মানুষের দুর্ভোগ না বাড়াতে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি জানান তারা।