মৌলভীবাজারের বুযুর্গ আলেম মাওলানা আব্দুল মান্নানের ইন্তেকাল

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠানে তিনি দ্বীনের খেদমাত আঞ্জাম দিয়ে গেছেন। অসংখ্য বরেণ্য আলেমের উস্তায ছিলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মাওলানা শায়খ আব্দুল মান্নান
মাওলানা শায়খ আব্দুল মান্নান |সংগৃহীত

মৌলভীবাজারের বুযুর্গ আলেম ও জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শায়খ আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে নিজ বাড়িতে তার ইন্তেকাল হয়।

মাওলানা শায়খ আব্দুল মান্নান কুলাউড়া উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের টাট্টিউলী (হায়দরগঞ্জ) গ্রামের বাসিন্দা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কর্মধা মাদরাসাসহ অনেক দ্বীনি প্রতিষ্ঠানে তিনি দ্বীনের খেদমাত আঞ্জাম দিয়ে গেছেন। অসংখ্য বরেণ্য আলেমের উস্তায ছিলেন তিনি।

তার ছয় ছেলে ও এক মেয়ে রয়েছেন। তাদের একজন মাওলানা জাবেদ আহমদ। যিনি ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার সাবেক মুহাদ্দিস ও দারুল উলূম ডেট্রয়েট মিশিগানের শিক্ষাসচিব।

আজ সোমবার বিকেল ৩টায় টাট্টিউলী (হায়দরগঞ্জ) কবরস্থান ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বুযুর্গ এ আলেমের জন্য দোয়া চাওয়া হয়েছে।