নড়াইলের কালিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র তানভীর হোসেনের (১৪) মৃত্যু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার বেন্দা গ্রামে বাড়ির পাশে নিজেদের চায়ের দোকানের কেটলি থেকে এ দুর্ঘটনা ঘটে।
তানভীর বেন্দা গ্রামের আসগর আলীর ছেলে এবং কালিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তার বাবার সাথে চায়ের দোকানে সহযোগিতা করত সে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্র তানভীর হোসেনের মৃত্যু বিষয়টি তিনি অবগত হয়েছেন।



