নড়াইলে ইয়াবা ও গাঁজাসহ মাদককারবারি আটক

প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটক সাকিব আল সালমান জানান, তিনি এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে নড়াইলে বেচাকেনা করছেন। এছাড়া নিজেও সেবন করছেন। মাছের ঘেরের ব্যবসার আড়ালে তিনি মাদক কারবার চালিয়ে আসছেন।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ আটক সাকিব আল সালমান
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ আটক সাকিব আল সালমান |নয়া দিগন্ত

নড়াইল ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে মাদককারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার আলাদাতপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক সাকিব আল সালমান আলাদাতপুর এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুন্সি আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, সাকিব আল সালমানদের বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, এস্কাফ নামীয় কোডিন ফসফেট মিশ্রিত ১০০ মিলি লিটার মাদকদ্রব্য, ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি জানান, ইয়াবা ট্যাবলেটগুলো সাকিব আল সালমানের বসতঘরের বক্সখাটের ড্রয়ার থেকে এবং অন্যান্য মাদকদ্রব্য তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিদর্শক আব্দুল মান্নান নড়াইল সদর থানায় সাকিব আল সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটক সাকিব আল সালমান জানান, তিনি এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে নড়াইলে বেচাকেনা করছেন। এছাড়া নিজেও সেবন করছেন। মাছের ঘেরের ব্যবসার আড়ালে তিনি মাদক কারবার চালিয়ে আসছেন।