ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত নগরীর ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়ার মধ্যেও সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে ঈদগাহে আসেন। নামাজ শুরুর আগেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
প্রধান জামাতে ইমামতি করেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন। জামাতে স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক সাইফুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশে চলমান হামের প্রাদুর্ভাব থেকে মুক্তি, আক্রান্তদের দ্রুত সুস্থতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে সমাজে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
ঈদের প্রথম জামাত ও মোনাজাত শেষে বৃষ্টির কারণে দ্বিতীয় জামাত আঞ্জুমান ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়।



