চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এবং আনোয়ারা উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে এ কোর্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কাব লিডার নুরুল আবছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আকতার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হিন্দোল বারী।
কোর্স লিডার হিসেবে উপস্থিত ছিলেন স্কাউটার প্রবীর কান্তি মজুমদার। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্কাউটার এস এম শাহনেওয়াজ আলী মির্জা, স্কাউটার মোহাম্মদ আলী, স্কাউটার রতন শর্মা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান, আকতার উদ্দিন, কে এম সরোয়ার হোসেন, রতন কান্তি শীল ও অরুণ কুমার গুপ্ত।
কোর্সে অংশগ্রহণকারী শিক্ষক ও স্কাউট নেতৃবৃন্দ স্কাউটিংয়ের লক্ষ্য-উদ্দেশ্য, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিং কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন।



