গাজীপুরে ড. হাফিজুর রহমানের পারিবারিক অনুষ্ঠানে জামায়াত আমির

অনুষ্ঠানটি ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের একমাত্র শ্যালক সাজ্জাদুর রহমান জাদিদের বিবাহ অনুষ্ঠান।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াত আমির ডা: শফিকুর রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গাজীপুরে এক পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার (৩১ ‍জুলাই) গাজীপুর মহানগরের টঙ্গীর একটি মিলনায়তনে আয়োজিত বিয়ে অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে নবদম্পতির কল্যাণ ও সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানটি ছিল গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানের একমাত্র শ্যালক সাজ্জাদুর রহমান জাদিদের বিবাহ অনুষ্ঠান।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও গাজীপুর মহানগরের নেতারা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ড. হাফিজুর রহমান আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান এবং নবদম্পতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।