শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির টি এম বেলালের ইন্তেকাল

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীনগর উপজেলার আমির টি এম বেলাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির টি এম বেলালের ইন্তেকাল
শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির টি এম বেলালের ইন্তেকাল |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, শ্রীনগর উপজেলার আমির টি এম বেলাল হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ এপ্রিল) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর অরোরা হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

মরহুমের নামাজে জানাজা বাদ জোহর শ্রীনগর ছনবাড়ী আল মদিনা মসজিদে অনুষ্ঠিত হবে বলে সংগঠনটির দলীয় সূত্রে জানা গেছে।

তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের দায়িত্ব পালন করে আসছিলেন এবং এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মরহুমের বিদেহী আত্মার মাদগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।