সুন্দরগঞ্জের নয়া দিগন্তের সংবাদদাতার মেয়ের জিপিএ-৫ অর্জন

তাসফিয়া নয়া দিগন্তের সুন্দরগঞ্জ উপজেলার সংবাদদাতা রেজাউল ইসলামের মেয়ে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Sundarganj
এসএসসি পরীক্ষা
এসএসসি পরীক্ষা |ফাইল ছবি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছে রিফাহ তাসফিয়া।

সে সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল ও নয়া দিগন্তের সুন্দরগঞ্জ উপজেলার সংবাদদাতা রেজাউল ইসলামের মেয়ে।

কৃতিত্বপূর্ণ ফলাফলে তাসফিয়ার পরিবার, আত্মীয়স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সকলে আনন্দিত। তার এই সাফল্যে সবাই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তাসফিয়া ভবিষ্যতে একজন ভালো মানুষ হয়ে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। এ জন্য সে সকলের কাছে দোয়া কামনা করে।