দাগনভূঞায় মাদকবিরোধী মতবিনিময় সভা

মাদক নির্মূলে প্রশাসন ‘জিরো টলারেন্স’, তথ্য পাওয়া মাত্রই ব্যবস্থা

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়ন যুব সমাজ ও সর্বস্তরের জনগণ কর্তৃক মাদকবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
দাগনভূঞায় মাদকবিরোধী মতবিনিময় সভা
দাগনভূঞায় মাদকবিরোধী মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়ন যুব সমাজ ও সর্বস্তরের জনগণ কর্তৃক মাদকবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে রামনগর কে এম সি উচ্চ বিদ্যালয় হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকুর সন্ঞ্চালনায়, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বি কম এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।

এতে আরে উপস্থিত ছিলেন দাগনভুঞা থানার এসআই মো: ফারুক, রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাস্টার আহছান উল্ল্যাহ, দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজীব, রামনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক এবং বিএনপি নেতা ইসমাইল হোসেন, রামনগর ইউনিয়ন বিএনপি নেতা আবদুল ওয়াদুদ ভূইয়া, আবদুর রহিম, কাইয়ুম,রামনগর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মিল্লাত নবী, ছাত্রদল নেতা জহির উদ্দিন বাবু, আরিফুর রহমান বাবু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তথ্য পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা গ্রহণের কথা ও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনগণ, মাদকসেবী ও কারবারিদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করবো। এতে আপনাদের সহযোগিতা একান্ত জরুরি। আমরা আজ আছি তো কাল নেই এই সমাজ আপনাদের তাই এই সমাজকে মাদক, কিশোরগ্যাং সহ সকল অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে আপনাদের ভূমিকাই উল্লেখযোগ্য। আমরা আমাদের জায়গা থেকে সকল ধরনের সহযোগীতা করতে সর্বদা প্রস্তুত।