ফেনীতে ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই

ফেনীতে এক গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) ভোরে শহরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীর ম্যাপ
ফেনীর ম্যাপ |ফাইল ছবি

ফেনীতে এক গরু ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) ভোরে শহরের রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, ‘মানুষের থেকে ঋণ নিয়ে আমি পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য ১০টি গরু ক্রয় করি। ফেনীর র‌্যাব ক্যাম্পের পাশেই গরুগুলো বেঁধে রেখে পাহারা দিচ্ছিলাম। ভোর ৫টার দিকে চার থেকে পাঁচজন এসে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যান। তাৎক্ষণিক আশপাশের লোকজন আমার চিৎকার শুনে এগিয়ে এসে গাড়িটির পেছনে ধাওয়া করলেও আটকাতে পারেননি।’

গরুটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

স্থানীয়রা জানায়, অনেকেই লাভের আশায় দেশের বিভিন্ন স্থান থেকে গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। এভাবে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তায় কাউকে ছাড় দেয়া হবে না।’