রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে শিশুর মৃত্য

সকালে খেলতে খেলতে রোমান বাড়ির পাশে ১২-১৫ ফুট উচ্চতার একটি আম গাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে সে নিচে পড়ে যায়।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
নিহত শিশু রোমান সরদার
নিহত শিশু রোমান সরদার |নয়া দিগন্ত

রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান সরদার একই গ্রামের নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে খেলতে খেলতে রোমান বাড়ির পাশে ১২-১৫ ফুট উচ্চতার একটি আম গাছে ওঠে। হঠাৎ গাছের মগডাল ভেঙে সে নিচে পড়ে যায়। পড়ার সময় মাথা নিচে পড়ায় ঘাড়ে প্রচণ্ড আঘাত লাগে। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোমানের চাচা সোহেল রানা বলেন, ‘আমি ফরিদপুরের ভাঙ্গায় থাকি। সকালে সংবাদ পেয়ে বাড়িতে এসেছি। এর চাইতে অনেক উঁচু থেকেও অনেকে পড়ে। এতো অল্প উচ্চতা থেকে পড়ে মৃত্যু, এই শোক সহ্য করা কঠিন।’

চন্দনী ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: নায়েব আলী বলেন, ‘আম গাছেল ডাল ভেঙে গাছ থেকে পড়ে একটি শিশু মারা গেছে। শিশুটির ঘাড়ে প্রচণ্ড আঘাত লেগেছিল।’