পার্বতীপুর লোকোশেডে ডিজেল চুরির অভিযোগে ৯ রেলকর্মী সাসপেন্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে দীর্ঘদিন ধরে ডিজেল চুরির চাঞ্চল্যকর অভিযোগে ৯ রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
পার্বতীপুর লোকোশেডে ডিজেল চুরির অভিযোগে ৯ রেলকর্মী সাসপেন্ড
পার্বতীপুর লোকোশেডে ডিজেল চুরির অভিযোগে ৯ রেলকর্মী সাসপেন্ড |নয়া দিগন্ত

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে লোকোশেড থেকে দীর্ঘদিন ধরে ডিজেল চুরির চাঞ্চল্যকর অভিযোগে ৯ রেলকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। প্রাথমিক তদন্তে চুরির ও হিসাবের গড়মিলের প্রমাণ পাওয়ায় এই কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

​দীর্ঘদিন ধরেই পার্বতীপুর লোকোশেডের সরকারি জ্বালানি খরচের হিসাবে বড় ধরণের অমিল বা গড়মিল দেখা যাচ্ছিল। প্রতিদিন প্রায় ১০ লিটার করে ডিজেল গায়েব হয়ে যাওয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

​গোপন সংবাদের ভিত্তিতে লোকোশেডে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে হাতেনাতে ধরা পড়ে এই ডিজেল চুরির ঘটনা।

মূলত লোকোমোটিভে (ইঞ্জিনে) সরবরাহের কথা বলে সরকারি খাতা থেকে তেল বের করে তা বাইরে কালোবাজারে চড়া দামে বিক্রি করে দেয়া হতো।

এই চুরির চক্রে জড়িত থাকার অপরাধে রেলের চালক, সহকারী চালক এবং তদারকির দায়িত্বে থাকা মোট ৯ রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনার মূল শিকড় ও এর সাথে আরো বড় কোনো মহলের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা ও নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

একই সাথে, রেলের মূল্যবান জ্বালানি চুরি রোধে পার্বতীপুরসহ দেশের সব লোকোশেডে নজরদারি ও সিকিউরিটি কয়েক গুণ বাড়ানোর কড়া নির্দেশ দেয়া হয়েছে।