চিতলমারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় নানা কর্মসূচি পালন করা হয়।

Location :

Bagerhat
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন।’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী ঘোষণা করেন। এ সময় নানা কর্মসূচি পালন করা হয়।

চিতলমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা এস এম আব্দুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম সুলতান সাগর, স্টেশন লিডার মো: আব্দুর রহিম, ফায়ার ফাইটার মো: মাহাবুব আলম, আজিজুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: তৌফিকুর রহমান ও মেহেদেী হাসান প্রমুখ।