শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় পথচারী নিহত

রাতুল বাড়ি ফিরছিল। এ সময় পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Shailkupa
নিহত পথচারী রাতুল
নিহত পথচারী রাতুল |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকূপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রাতুল নামে এক পথচারী নিহত হয়েছে। শনিবার (১ আগস্ট) রাত ৯টার দিকে শৈলকুপা-গাড়াগঞ্জ সড়কের রুপনগর নার্সারির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল গাঁড়াগঞ্জ এলাকার শাহ কাউমের ছেলে।

স্থানীয় জাবেদ নামে এক ব্যক্তি জানান, রাতুল বাড়ি ফিরছিল। এ সময় পেছন দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এসে তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

শৈলকুপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, রাতে ইজিবাইকের ধাক্কায় রাতুল নামে এক পথচারী মারা গেছে। লাশ উদ্ধার করা হয়েছে।