সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ডিবি পুলিশের একটি টিম চরসাংহারদি গ্রামে রাজনের বসত বাড়ি অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
গ্রেফতার রাসেল হোসেন রাজন
গ্রেফতার রাসেল হোসেন রাজন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ রাসেল হোসেন রাজন (২৯) নামের একজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড় ১১টার দিকে সিরাজদিখান থানাধীন চরসাংহারদি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজনের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর গ্রামের বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম চরসাংহারদি গ্রামে রাজনের বসত বাড়ি অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবা উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি আরো জানান।