বেগমগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: রাজিব আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ৩টার দিকে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে।

Location :

Noakhali
নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাপের কামড়ে শাহানাজ আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেল ৩টার দিকে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহানাজ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের চাপরাশি বাড়ির জায়েদ হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার বেলা ১২টার দিকে শাহানাজ আক্তার ঘরের আলমারি থেকে রান্নার জন্য পেঁয়াজ নিতে যান। এ সময় আলমারির ভেতর লুকিয়ে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা: রাজিব আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ৩টার দিকে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।