নোয়াখালীতে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
গাঁজাসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে
গাঁজাসহ নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে |প্রতীকী ছবি

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় চার কেজি গাঁজাসহ শাহানা আক্তার লাকী (৩৩) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতার লাকী উপজেলার ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আমিন উদ্দিন বেপারী বাড়ির নুর উল্যার স্ত্রী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-৩-এর নোয়াখালীর একটি আভিযানিক দল শুক্রবার রাত আড়াইটার দিকে ওই এলাকায় পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে লাকী সুকৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে চার কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানান তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালন চক্রের সদস্য। তিনি কুমিল্লা সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে সংগ্রহ করে নোয়াখালীসহ আশপাশ এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। তার বিরদ্ধে বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’