এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার ৩ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দারোগ আলী।

মুহাম্মদ আবদুল হাই, চৌহালী (সিরাজগঞ্জ)

Location :

Chauhali
গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দারোগ আলী
গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দারোগ আলী |নয়া দিগন্ত

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই) সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দরোগ আলী এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নম্বর জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলার ৩ নম্বর আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা দারোগ আলী। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বলেন, আওয়ামী লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।