সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান। কেউ এসব ঘটনায় জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
হুঁশিয়ারি দিচ্ছেন শামা ওবায়েদ
হুঁশিয়ারি দিচ্ছেন শামা ওবায়েদ |নয়া দিগন্ত

ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। কেউ এসব ঘটনায় জড়িত থাকলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।’

এ সময় তিনি এলাকায় অবস্থানরত সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘সকলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন এবং এলাকা নিরাপদ রাখুন।’

শামা ওবায়েদ আরো বলেন, আমি সব পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ স্বাভাবিক রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এবং পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।