সাঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

সকালে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
সাঘাটা থানা
সাঘাটা থানা |নয়া দিগন্ত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

‎মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাঁচগড়গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মহিদুল ওই গ্রামের মরহুম আমিরুল ইসলামের ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সেচ পাম্প চালু করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল আলম নয়া দিগন্তকে জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিষয়টি আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে।