রাণীনগরে মাদক মামলার ২ আসামি গ্রেফতার

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Raninagar
রাণীনগর থানা
রাণীনগর থানা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে শমসের আলীর ছেলে বকুল প্রামানিক (৪৫) এবং উপজেলার বেতগাড়ী এলাকার আব্দুল গফুরের ছেলে আরিফুর রহমান পিন্টু (৫০)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, মাদক মামলার আসামিরা বাড়িতে রয়েছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে বালুভরা গ্রামে অভিযান চালিয়ে বকুল প্রামানিককে গ্রেফতার করা হয়। একই দিন সকালে বেতগাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরিফুর রহমান পিন্টুকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার পলাতক আসামি এবং তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল।

বৃহস্পতিবার দুপুরেই গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।