সাঘাটায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন নম্বার আলী।

সোহাগ খন্দকার, সাঘাটা (গাইবান্ধা)

Location :

Saghata
বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু |প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

নিহত নম্বার আলী উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মরহুম কছির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল আনুমানিক ৩টার দিকে বৃষ্টির সময় বাড়ির পাশেই ছাগল দেখতে গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হন নম্বার আলী। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।