সিলেটে মাদককারবারির ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র্যাব-৯-এর সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে সিলেট নগরের ক্বিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকেই অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুরে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। পরে তাকে ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো: মনজুরুল আলম বলেন, ‘দুপুরে ক্বিন ব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিল। তাদের দেখামাত্র ধাওয়া করে পুলিশ। ঘটনাস্থলে সাদা পোশাকে ছিলেন র্যাব সদস্য ইমন। এ সময় তিনি মাদককারবারি বাপ্পীকে ঝাঁপটে ধরলে সে র্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে।’
তিনি আরো বলেন, ‘ছুরিকাঘাতে আহত র্যাব সদস্যকে দ্রুত হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।’
তার উপর হামলাকারীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।



